তালেবান সরকারকে ৩১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা চীনের
প্রকাশঃ
তামাদ্দুন ডেস্ক: আফগানিস্তানে সদ্য গঠিত তালেবান সরকারকে ৩১ মিলিয়ন মার্কিন ডলার (২০০ মিলিয়ন ইউয়ান) প্রতিশ্রুতি দিল চীন। জরুরি খাদ্য সরবরাহ ও করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের ব্যবস্থাসহ অন্যান্য সহায়তায় অর্থায়ন করতে এই ঘোষণা দিয়েছে চীন।
বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক বৈঠকে এই সহায়তার ঘোষণা দেন। খবর বিবিসির।
এই সহায়তা দেওয়ার আগেই বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, আফগানিস্তানে সদ্য ঘোষিত তালেবান সরকারের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে তারা প্রস্তুত।
নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা আফগানিস্তানে ‘শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ’ ছিল বলেও চীন উল্লেখ করে।
-এইচএএম

Post a Comment