ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ঢাবিতে ইসলামী ছাত্র মজলিসের নতুন কমিটি

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

তামাদ্দুন ডেস্ক : বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার কমিটি পুনর্গঠন করা হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) দুপরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক কর্মীসভা শেষে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী এই কমিটি ঘোষণা করেন।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন কমিটিতে সিয়াম কাজীকে সভাপতি ও এম এইচ নিরব সেক্রেটারির দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া ঢাবি শাখার নির্বাহী পরিষদে সামির সাদিককে বায়তুল মাল ও ক্যাম্পাস সম্পাদক, রেজওয়ান আহমদকে অফিস সম্পাদক, শেখ তামিমকে প্রচার সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি পাঠাগার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইমরান আহমেদ এবং ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মুহাম্মদ আব্দুল্লাহ।

শিরোনাম...

একটি মন্তব্য করুন