ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

তাবলিগ নিয়ে ভারতীয় মিডিয়ার ভূমিকার কড়া সমালোচনা সুপ্রিমকোর্টের

প্রকাশঃ
অ+ অ-

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারী মরণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দিল্লির নিযামুদ্দীন মসজিদে তাবলিগ জামাতের সমাবেশকে করোনা ছড়ানোর জন্য দায়ী করে ভারতীয় কিছু গণমাধ্যমে প্রকাশিত খবরের কড়া সমালোচনা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। দিল্লির মার্কাজ মসজিদে তাবলিগ জামাতের সমাবেশ থেকে করোনা ছড়ানোর খবরের বিরোধিতা করে দায়ের করা একটি মামলার শুনানিতে এই সমালোচনা করেন দেশটির প্রধান বিচারপতি।

ওই ঘটনায় ভারতের কিছু সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে দেশটির প্রধান বিচারপতি এনভি রামানা বলেন, আমি জানি না কেন এটা হচ্ছে? সবকিছুকে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দেওয়া হয়েছে। ওয়েব পোর্টালগুলো কারও নিয়ন্ত্রণে নেই। আপনি যদি ইউটিউবে যান তাহলে দেখতে পাবেন কতটা ভুয়া খবর এবং মিথ্যা তথ্য প্রচার হচ্ছে। যে কেউ এটি শুরু করতে পারে। এ সময় সাম্প্রদায়িক খবর প্রকাশ বা সম্প্রচার বিষয়ে সরকারি নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি।

প্রসঙ্গত, গত বছরের মার্চে দিল্লির নিযামুদ্দীন মসজিদে এক জোড়ের আয়োজন করো হয়। এর কয়েক সপ্তাহের মধ্যেই ভারতের করোনা পরিস্থিতি খারাপ হতে শুরু করে। তখন প্রশ্ন ওঠে, দিল্লির নিজামুদ্দিনের মার্কাজ মসজিদই কি তাহলে এই সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী? ভারতীয় বেশকিছু গণমাধ্যমে এমন প্রশ্ন তুলে প্রতিবেদন প্রকাশিত হয়। তাবলিগ জামাতের ওই সমাবেশ নিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে আপত্তি জানিয়ে ভারতের সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়েছিল। ওই মামলার শুনানিতেই ভারতের প্রধান বিচারপতি সংবাদমাধ্যমের সাম্প্রদায়িকতা নিয়ে সমালোচনা করলেন।

-এইচএএম

একটি মন্তব্য করুন