প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
সোশ্যাল মিডিয়ার কোনো মাধ্যমেই নেই প্রধানমন্ত্রী
প্রকাশঃ
আমিন মুনশি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা টুইটারে কোনো অ্যাকাউন্ট নেই। এ জন্য জনসাধারণকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।
শুক্রবার (১৪ অক্টোবর) মধ্য রাতে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইমরুল কায়েস জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ার কোনো মাধ্যমেই নিজস্ব কোনো আইডি নেই। প্রধানমন্ত্রীর নামে খোলা প্রতিটি আইডিই ভুয়া। আর তাই ভুয়া আইডির ভুয়া পোস্ট দেখে কেউ বিভ্রান্ত হবেন না।


Post a Comment