প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
পর্যুদস্ত আফগান পুতুল সরকার, ক্ষমতা ধরে রাখতে এবার নতুন সেনাপ্রধান নিয়োগ
প্রকাশঃ
![]() |
| নতুন সেনাপ্রধান হেবাতুল্লাহ আলীজাই |
তালেবান অগ্রাভিযানের মুখে পড়ে পর্যুদস্ত আফগান পুতুল সরকার। তালেবানরা একে একে দখল করে নিয়েছে ৮টি প্রাদেশিক রাজধানী। এখন অপেক্ষা কাবুল। কাবুল দখল হলেই হারাতে হবে ক্ষমতা! তাই তালেবানদের অগ্রগতি রোধ করতে আফগানিস্তানের সেনাপ্রধান ওয়ালি মোহাম্মাদ আহমাদজাইকে বরখাস্ত করা হয়েছে। তার জায়গায় জেনারেল হেবাতুল্লাহ আলীজাইকে স্থলাভিষিক্ত করা হয়েছে।
জেনারেল আলীজাই এতদিন আফগান বিশেষ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। ওই পদে সেনাবাহিনীর ২১৫ নম্বর ডিভিশনের কমান্ডার সামি সাদাতকে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট আশরাফ গনি মাত্র দুই মাস আগে জেনারেল ওয়ালি মোহাম্মাদ আহমাদজাইকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন।
তালেবান আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করার পর দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার পর জেনারেল আহমাদজাইকে বুধবার সরিয়ে দেওয়া হলো।
সাম্প্রতিক সময়ে যুদ্ধ তীব্রতর হওয়ার পর সেনাপ্রধানকে কোনো ফ্রন্ট পরিদর্শন করতে দেখা যায়নি। কয়েকদিন আগে একাধিক আফগান সংসদ সদস্য তাকে অযোগ্য ঘোষণা করে, তাকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান।
সূত্র : পার্সটুডে
তামাদ্দুন/হাসান আল মাহমুদ


Post a Comment