ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

রেকর্ড ছাড়াচ্ছে ডেঙ্গুজ্বর, হাসপাতালে আজ ভর্তি ১২৩

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

তামাদ্দুন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রেকর্ড ১২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১২০ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে গতকাল রবিবার দেশে ১০৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়।  

সোমবার স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ১২০ জন রাজধানীর হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ২৬ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৯৪ জন ভর্তি হয়েছেন। অপরদিকে ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন তিনজন ডেঙ্গু রোগী।

এ নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৪৬৮ জনে।

তাদের মধ্যে ৪৬০ জনই ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অবশিষ্ট আটজন ঢাকার বাইরে হাসপাতালে রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ৮০২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৩৩১ জন রোগী।

তামাদ্দুন/এইচএএম

শিরোনাম...

একটি মন্তব্য করুন